ফরিদপুরের পাঁচটি জেলায় ২৬৯ কোটি টাকা কৃষি দেবে কৃষি ব্যাংক
বাংলাদেশ কৃষি ব্যাংক চলতি অর্থ বছরে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলায় ২শ’ ৬৯ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করবে।
রাজবাড়ী আঞ্চলিক কৃষি ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ কৃষি ব্যাংকের ৮৯টি শাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।
সূত্র আরো জানায়, ফসল চাষাবাদ, মৎস্য, পশুপালন, কৃষিভিত্তিক শিল্প, কৃষি যন্ত্রপাতি ক্রয়, ক্ষুদ্র ব্যবসা, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন খাতে এই ঋণ দেয়া হবে। ব্যাংক এ সময়ের মধ্যে ৯৩১ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করবে।
