পেয়ারা রপ্তানিকারকদের সর্বোচ্চ ব্যাংকিং সুবিধা দেয়া হবে: বরিশালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
দক্ষিণ বাংলার আপেলখ্যাত আটঘর - কুরিয়ানার পেয়ারা রপ্তানির ওপর জোর দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, পেয়ারা রপ্তানিকারকদের সর্বোচ্চ ব্যাংকিং সুবিধা দেয়া হবে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণদানের মাধ্যমে দেশের বিরাট একটা অংশের জনসাধারণ এর দ্বারা আত্মনির্ভরশীল হতে সক্ষম হবে।
মঙ্গলবার বরিশাল চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড: সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংক বরিশালের নবনির্মিত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চেম্বারের প্রতিনিধিরা গভর্নরের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক ১৩ দফা সমস্যার কথা গভর্নরের কাছে উপস্থাপন করেন।
তিনি বলেন, কয়েন বাতিল, ভিন্ন ভিন্ন মাপের নোট প্রথা চালু, ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা সংকট নিরসন, আরো বেশি জনসাধারণকে ক্ষুদ্র ঋণের আওতায় আনা, সঞ্চয়পত্রের বিপরীতে ঋণপত্র চালু করা দরকার। ঋণদানের আগে চেম্বারের সদস্য পদ নেয়ার ওপরও তিনি জোরারোপ করেন।
সভায় বাংলাদেশ ফিশ এক্সপোডার এসোসিয়েশনের সভাপতি অজিদ কুমার দাস বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি আইনের কারণে দক্ষিণাঞ্চলের মাছ রপ্তানীকারকরা সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি গভর্নরের কাছে প্রহসনমূলক এই আইন বাতিলের অনুরোধ জানান।
গভর্নর তাদের সমস্যার কথা শুনে তা সমাধানের প্রতিশ্র“তি দেন। যেগুলোক্ষ্যাংকের এক্তিয়ারের বাইরে সেগুলোর জন্য তিনি সরকারকে অবহিত করবেন বলেও আশ্বাস দেন।
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক বিষ্ণু পদ মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কেএম জামশেদুজ্জামান।
