২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা নিয়ে পাকিস্তানের ভূমিকায় সার্কের সাবেক মহাসচিব হতাশ

সাফটা চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের ভূমিকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সাবেক এক মহাসচিব হতাশা ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সার্কের সাবেক মহাসচিব কিউএমএ রহিম বিডিনিউজকে বলেন, আমি তাদের (পাকিস্তান) ভূমিকায় খুবই হতাশ। তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে। যা আইনগতভাবে সিদ্ধ নয়। তারা যদি সাফটা চালু করতে চায় তাহলে তাদের শীর্ষ নেতাদের অবশ্যই সাফটা বাস্তবায়নে সিদ্ধান্ত নিতে হবে।

ইসলামাবাদে ২০০৪ সালে ১২তম সার্ক সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরের সময় রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সাফটা ইস্যুর সাফল্যের পর এ বছরের ১ জানুয়ারি থেকে তা চালু করা হয় এবং ট্রেড লিবারেশন প্রোগ্রামের (টিএলপি) আওতায় ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সাফটা চালু হয়। এতে সার্ক সদস্য দেশগুলোর দেওয়া স্পর্শকাতর ও নেতিবাচক তালিকা ছাড়া সকল পণ্য ট্যারিফ লাইনের আওতাভুক্ত থাকে।

কিন্তু পাকিস্তানের একটি সিদ্ধান্ত এ চুক্তির ওপর কালো ছায়া ফেলে। ইসলামাবাদ এ বছরের ১ জানুয়ারি সাফটার আওতায় ট্যারিফ কনসেশন বৃদ্ধিতে একটি প্রজ্ঞাপণ জারি করে।

গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত দু’দিনের সার্ক মন্ত্রিসভার (সিওএম) বৈঠকে ভারত এ ব্যাপারে সার্ক সচিবালয়ে একটি অভিযোগ দায়ের করে। ভারতের জন্য সাফটা ট্যারিফ কনসেশনের ক্ষেত্রে পাকিস্তানের অর্ডার সীমাবদ্ধতা শুধুই বর্তমান দ্বিপাক্ষিক বিভিন্ন পণ্যের মধ্যে সীমাবদ্ধ।

ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেন, এটা স্পষ্টতই সাফটা চুক্তির ২৩ অ্যধাদেশের লঙ্ঘন।

এর একদিন পর ভারত সাফটা চুক্তি লঙ্ঘনে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনে। যদিও পাকিস্তান একে ‘প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দেয়।

ভারতের অভিযোগের বিরুদ্ধে পাকিস্তানের পররাষ্ট্র সচিব রিয়াজ মোহাম্মদ খান এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের আমদানি পরিকল্পনা অর্ডারের ওপর ভারত বিরোধিতা করছে। এটা সাফটা আইনের বিরোধী নয়।

সিওএম বৈঠকে মন্ত্রীরা এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেননি। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে বহুবিতর্কিত বিভিন্ন বিষয়ে সাফটার মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।

কিউএএমএ রহিম অবশ্য ভারতের বক্তব্যকে প্রোপাগান্ডা হিসেবে দেখছেন না।

তিনি বলেন, এটা সত্যিই একটা সমস্যা। যত শিগগির সম্ভব এর সমাধান করা প্রয়োজন।       

সাফটা নিয়ে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করে রহিম বলেন, আপনি অন্যের জন্যে পাঁচ শতাংশ ও নিজের জন্য শতভাগ সুবিধা নেবেন, তা ঠিক নয়। এটা অসামঞ্জস্যতা।

রহিম বলেন, বর্তমান সার্ক সভাপতি বৈরি এ দেশ দুটির মধ্যে ব্যবধান কমাতে ভূমিকা রাখতে পারে এবং সেটা করা অবশ্যই উচিত।