২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা নগরবাড়ী ঘাটে বিপুল পরিমাণ ভেজাল সার আটক

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট এলাকায় মঙ্গলবার রাতে পুলিশ বিপুল পরিমাণ নিুমানের সার আটক করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বেড়া থানার ওসি আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরবাড়ী ঘাটের মেসার্স রুপালী ট্রেডার্স, মেসার্স বাংলাদেশ ট্রেডার্স ও মেসার্স শিকদার ট্রেডার্সে অভিযান চালিয়ে ১০ হাজার বস্তা ভেজাল ও নিুমানের সার আটক করা হয়। এই ঘটনার পর তিনটি গুদামই সিলগালা করে দেওয়া হয়েছে এবং পরীক্ষার জন্য চার  বস্তা সার ঢাকায় পাঠানো হয়েছে। তবে মালিকপক্ষের কেউ না থাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

পুলিশ জানায়, উল্লিখিত তিনটি সার ট্রেডার্স এর মালিকরা নিষিদ্ধ ঘোষিত এফএমপি সার আমদানি করে নতুন করে   মোড়কজাত করে টিএসপি বস্তায় ভরে বিক্রি করছিলেন। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় বেড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।