২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের ব্যবসায়ী প্রতিনিধিদলের বেক্সিমকো ফার্মার টঙ্গী প্ল্যান্ট পরিদর্শন

ঢাকায় সফররত সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সোমবার টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যান্ট পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো ফার্মার আইভি ফ্লুইডস, মিটার্ড ডোজ ইনহেলার, যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) মানসম্পন্ন ওরাল সলিড ডোজেস (ওএসডি) উৎপাদনকারী প্ল্যান্টটির বিভিন্ন বিভাগ তারা ঘুরে দেখেন এবং পণ্যের গুনগত মান ও প্ল্যান্টের পরিবেশের প্রশংসা করেন।

আবুধাবীর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড মেম্বার খলিফা মোহাম্মদ আব্দুল আজিজ রুবাইয়া আল মুহাইরির নেতৃত্বাধীন দলটিকে স্বাগত জানান বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা মি. নাজমুল হাসান। এসময় তিনি প্ল্যান্টের বিভিন্ন উৎপাদন স্থাপনা সম্পর্কে দলটিকে অবহিত করেন। প্রতিনিধিদলটি বেক্সিমকো ফার্মার উৎপাদন প্রযুক্তি ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

বাংলাদেশের ওষুধসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের সুযোগের অনুসন্ধানে আবুধাবীর উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলটি চারদিনের এক সফরে বাংলাদেশে এসেছে।  দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বক্সিমকো ফার্মা সিঙ্গাপুর, রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, ইরান, পাকিস্তান, কেনিয়া, মোজাম্বিক, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিন কোরিয়া, ভিয়েতনাম, মায়ানমার, শ্রীলংকা, ইয়েমেন, ফিলিপাইনস, কম্বোডিয়া, নেপাল ও ভূটানে ওষুধ রপ্তানী করে বলে সংবাদ বিজ্ঘপ্তিতে জানানো হয়।