২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কপ আহুত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান

কারখানাসহ সর্বস্তরে ৩১ জুলাই সোমবার ২৪ ঘন্টা ধর্মঘট ও সকাল -- সন্ধ্যা অবরোধ কর্মসূচি সফল করার জন্য শ্রমিক - কর্মচারিসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

রোববার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড আবদুল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এক বিবৃতিতে এ আহ্বান জানান।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, মজুরি কমিশনের রোয়েদাদ ঘোষণা ও বাস্তবায়ন, বিরাষ্ট্রীয়করণ বন্ধ, সকল বন্ধ কারখানা চালু, আইআরও ৬৯ - এর ভিত্তিতে শ্রম আইন প্রণয়নের জন্য সরকার স্কপের সাথে চুক্তি করে। কিন্তু তিন মাসের মধ্যে এ চুক্তি বাস্তবায়নের কথা থাকলেও তিন বছরেও তা হয়নি। এর মধ্য দিয়ে সরকারি শ্রমিক -  কর্মচারিদের সাথে প্রতারণা করছে।

তারা আরও জানান, বিগত সরকারও কয়েক দফা চুক্তি করে তা বাস্তবায়ন না করে শ্রমিক-কর্মচারীদের সাথে প্রতারণা করেছে।

চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার লক্ষ্যেই এ ধর্মঘট ও অবরোধ ডাকা হয়েছে বলে তারা জানান।