বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামের ফলাফল
বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে একদিন মেয়াদী ৫৭১ কোটি টাকার ১৪টি, চারদিন মেয়াদী ৫২২ কোটি টাকার দশটি, এবং সাতদিন মেয়াদী ৬০ কোটি টাকার একটি দরপত্রসহ মোট এক হাজার ১৫৩ কোটি টাকার ২৫টি দরপত্র জমা পড়ে ও গৃহীত হয়।
গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদের জন্য শতকরা ৬ দশমিক ২৫ ভাগ, চারদিন ও সাতদিন উভয় মেয়াদের জন্য শতকরা ৬ দশমিক ৫০ ভাগ।
