বাংলাদেশে দুবাইভিত্তিক আল ওয়াস্ল বীমা ব্রোকার কোম্পানীর যাত্রা শুরু
দুবাইভিত্তিক আল ওয়াস্ল বীমা ব্রোকার কোম্পানী বাংলাদেশের বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাক -- বীমা তদন্ত ও বীমা এবং বীমা ব্রোকারিং সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে আরো একটি কোম্পানী চালু করেছে। নতুন এই কোম্পানীটির নাম আল ওয়াস্ল রিস্ক ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেড।
আল ওয়াস্ল যৌথ মালিকানায় একটি কোম্পানী গঠন করার জন্য গত মাসে অনুমোদন লাভ করে।
আল ওয়াস্লের আর্ন্তজাতিক অভিজ্ঞতা ও স্থানীয় ধারণা এবং স্থানীয় উদ্যোক্তাদের সংযুক্তির সমন্বয় ঘটানো সম্ভব হলে তা নতুন কোম্পানীর সফলতায় বড় ধরনের ভূমিকা রাখবে। কোম্পানীটির কার্যালয় নেপাল, মিয়ানমার ও ভূটানেও সেবাসমূহ চালু করার দায়িত্বে থাকবে।
দুবাইভিত্তিক আল ওয়াস্ল ইন্সুরেন্স ব্রোকারস মালয়েশিয়া ও পাকিস্তানেও বীমা ব্রোকারিং সহযোগি প্রতিষ্ঠান স্থাপন করছে।
আল ওয়াস্ল ইন্সুরেন্স ব্রোকার কোম্পানী এলএলসি’র ১০০ ভাগ মালিকানাধীন একটি সহযোগি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মালোয়েশিয়া ও দূর প্রাচ্যের বাজারে পুনঃবীমা সংক্রান্ত সেবা চালু করার বিষয়ে জোর করবে।
