২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী ইপিজেডে ভারত-হংকং গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করবে

আদমজী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় হংকং-ভারত যৌথ মালিকানায় মেসার্স এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

২০ হাজার বর্গমিটার এলাকা নিয়ে স্থাপিতব্য সম্পূর্ণ বিদেশী এই কোম্পানী ১৩,৯৪২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং বার্ষিক আট লক্ষ ডজন তৈরি পোষাক প্রস্তুত করবে। এই এপিক গার্মেন্টসে ৩২৫৫ জন বাংলাদেশী ও ১২৬ জন বিদেশী শ্রমিক চাকুরীর সুযোগ পাবে।

এই উপলক্ষ্যে বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এবং মেসার্স এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ণ) প্রশান্ত ভূষণ বড়–য়া এবং এপিক আমেরিকার পরিচালক (বিপনণ) মি. ফেডার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লীজ চুক্তি স্বাক্ষর করেন।