২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস’র ৫ দিনব্যাপী সফটএক্সপো শুরু হচ্ছে ২১ নভেম্বর

বাংলাদেশ এসোসিয়েশন অব ইনফরমেশন অ্যান্ড সফটওয়্যার সার্ভিস (বেসিস) ২১ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী সফটএক্সপো ২০০৬ এর আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হবে।

এতে সফটওয়্যার সামগ্রী, আইসিটি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) এবং আইসিটি সিস্টেম সলিউশনসহ বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

বেসিস’র সহ-সভাপতি আহমেদ হাসান জুয়েল জানান, দেশের বৃহত্তম মেলা সফটএক্সপো সরকারের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পেশাজীবী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর নাগরিকদের জন্য বি¯তৃত এক মঞ্চ হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষ জানান, এবারের সফটএক্সপোর উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণ, বেশকিছু কর্মশালা ও সেমিনার, আইটির নতুন নতুন কর্মসূচি, আইটি জব ফেয়ার এবং আইটি এওয়ার্ড ২০০৬ প্রদান।