২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের হার হ্রাস করলেই উৎপাদন বৃদ্ধি পাবে না ঃ বাংলাদেশ ব্যাংক গভর্ণর

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ শনিবার বলেছেন, ব্যাংকের সুদের হার হ্রাস করলেই যে উৎপাদন বৃদ্ধি পাবে এমন কোনো নিশ্চয়তা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘একাবিংশ শতাব্দীতে ব্যাংকিং চ্যালেঞ্জ ঃ বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনায় সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) অন্য বিষয়গুলোর দিকেও নজর দিতে বলেছি।

তিনি ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংক গভর্ণর আরো বলেন, আমাদের গ্রহণ করা ব্যাংকিং নীতিগুলো ততটা গভীর না এবং তা সীমিত সংখ্যক লোকের কাছেই পৌঁছাচ্ছে। 

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত।

অধ্যাপক আবুল বারাকাত বাংলাদেশের শিল্পায়নে প্রবৃদ্ধির ক্ষেত্রে উচ্চ সুদ হারকে একটি বড় চ্যালেঞ্জ বলে চিহিৃত করেন।

কেন্দ্রীয় ব্যাংক গভর্ণর বলেন, সুদের হার হ্রাস কখনোই উৎপাদন খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করে না। অন্য আরো কিছু বিষয় রয়েছে যা উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করে।

তিনি বাইরের বিষয়গুলোর দিকে কম দৃষ্টি দিয়ে ব্যাংকারদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও সেবার মান বৃদ্ধির দিকে নজর দিতে বলেন।

অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান বলেন, বাংলাদেশ শুধুমাত্র ব্যাংকিং খাতেই নয়, মানব সম্পদ উন্নয়ন খাতসহ অন্য খাতগুলোতেও পিছিয়ে রয়েছে।

মুক্তবাজার অর্থনীতির যুগে তিনি ব্যাংকিং খাতে তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. আশরাফউদ্দিন চৌধুরী এবং তওফিক আহমেদ চৌধুরী।