২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার কম্পোগেটস হোল্ডিং বিএইচডি’র কাছ থেকে প্রিপেইড কার্ড কিনবে একটেল

দেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল অপারেটর একটেল মালয়েশিয়ার নেতৃস্থানীয় কোম্পানি কম্পোগেটস হোল্ডিং বিএইচডির কাছ থেকে প্রিপেইড কার্ড কেনার প্রকল্প হাতে নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

টিএম ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লিঃ সম্প্রতি কম্পোগেটস ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি (সিআইএসবি কে একটেলের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়। টেলিকম মালয়েশিয়া বিএইচডি’র ৭০ শতাংশ সাবসিডিয়ারি মালিকানা রয়েছে এ কোম্পনিটির। 

সিআইএসবি’র মহাপরিচালক গোহ খেং পিও জানান, এই নিয়োগের অংশ হিসেবে সিআইএসবি এই বছরের শেষের দিকে বাংলাদেশে ৬০০ স্টোর খুলবে। যাতে ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের মোবাইল টেলিফোন প্রিপেইড কার্ড বিক্রি করা হবে।

এ ব্যাপারে একটেলের মার্কেটিং প্রধান এ আসিফকে প্রশ্ন করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন প্রকল্পটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশে মোবাইল টেলিফোন ব্যবহারের মাত্র উচ্চ বলে মন্তব্য করেন গোহ খেং। দেশের ১৬ কোটি মানুষের ছয় শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে এবং তার পরিমান ক্রমেই বাড়ছে।

কম্পোগেটস চার হাজার ডিলারের মাধ্যমে ক্যানন, ফিলিপস, অ্যামোই’র মতো বিভিন্ন কোম্পানির প্রিপেইড কার্ডসহ বিভিন্ন মোবাইল ফোন উপকরণ বিক্রি করবে।