কাঁচা মরিচের দাম কমলেও সয়াবিন তেল, মসুরের ডাল, পিঁয়াজ ও মুরগীর দাম বেড়েছে
কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও গত সপ্তহের তুলনায় সয়াবিন তেল, মসুরের ডাল, পিঁয়াজ, মুরগী ও ছোলার ডালের দাম বেড়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বাজার ঘুরে দেখা গেছে মসুরের ডাল ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যার দাম ছিল ৬০ টাকা।
প্রতিবেশী ভারত থেকে আমদানি বন্ধ করার আমদানিকৃত দ্রব্যের দাম বাড়ছে বলে বিক্রেতারা জানায়। এছাড়াও সম্প্রতি মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের পর ভারত থেকে আমদানির ওপর নেতিবাচক প্রভাব পড়ায় পিঁয়াজসহ কয়েকটি দ্রব্যের দাম বেড়েছে।
বিভিন্ন জাতের দেশি পিঁয়াজ কেজি প্রতি ২২ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যার দাম ছিলো ২০ টাকা। এছাড়া দেশি মুরগি গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে কেজি প্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা জানায় সয়াবিন তেলের দাম গত সপ্তাহের তুলনায় তাদের এই সপ্তাহে ড্রাম প্রতি (১৮৬ কেজি) ৫০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। গত সপ্তাহে সয়াবিন তেল ৫০ টাকা কেজি দরে বিক্রি করলেও এ সপ্তাহে খুচরা ও কন্টেইনার উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে দুই টাকা বেড়েছে।
এই সপ্তাহে ছোলার ডালের খুচরা দাম প্রতি কেজি ৫২ টাকা, যা গত সপ্তাহে ৫০ টাকায় বিক্রি হয়েছে।
কয়েকজন খুচরা বিক্রেতা এবং ক্রেতা দুঃখ প্রকাশ করে জানান, নিত্য প্রয়োজনীয় কোন দ্রব্যের দাম একবার বাড়লে তা আর কখনই কমে না।
ফকিরাপুলের একজন ক্রেতা রফিক বিডিনিউজকে বলেন, প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় মজুদদার, আমদানীকারক অথবা ব্যবসায়ীরা লাভবান হচ্ছে কিন্তু যার প্রভাব পরে সাধারণ দরিদ্র মানুষের ওপর।
তিনি বলেন, গত সপ্তাহে কাঁচা মরিচের ব্যবসায়ীরা লাভবান হয়েছে, এ সপ্তাহে ডাল ব্যবসায়ীরা এবং আগামীতে সয়াবিন তেল ব্যবসায়ীরা লাভবান হবে এবং এটা চলতেই থাকবে। কিন্তু ক্রেতাকে সবসময়ই বেশি দরে এসব সামগ্রী কিনতে হচ্ছে। রফিক আক্ষেপ করে বলেন, ক্রেতারা সব সময়ই নিরুপায়।
কাচা মরিচের দাম ১৫০ টাকা থেকে কমে এ সপ্তাহে ৬০ টাকা হয়েছে। গত সপ্তাহে ৪৮ টাকা দরে চিনি বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে হয়েছে ৪৪ টাকা।
দেশের বিভিন্ন অংশ থেকে আসা শাকসবজির দাম এ সপ্তাহে দুই থেকে চার টাকা কমেছে বলে কারওয়ানবাজারের ব্যবসায়ীরা।
তারা আরও জানায়, সবজির মওসুম শুরুর আগে ভাল মানের শাকসবজির দাম আবারও বাড়তে পারে।
ফকিরাপুল কাঁচাবাজারে দেখা যায় ডিমের হালি ১৮ থেকে ২০ টাকা, ব্রয়লার মুরগী প্রতি কেজি ৯০ টাকা এবং গরুর মাংশ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
