ঢাকায় এসিইউ’র দুই দিনব্যাপী বৈঠক শুরু
প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার ঢাকায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ)’র দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ও এসিইউ’র চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহম্মেদ বাংলাদেশ ব্যাংক ভবনে বৈঠকের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. আহম্মেদ বলেন, এই বৈঠকের সিদ্ধান্ত সংগঠনটির লক্ষ্য অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মহাসচিব বেহেরেহ মিরজাই তেহেরানি আলোচনার বিষয়বস্তু ও সপুরিশমালা উল্লেখ করে বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা চিহিৃত করার বিষয়ে এসিইউ সচিবালয় অত্যন্ত সচেতন।
বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ইরান, ভুটান এবং বাংলাদেশসহ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করছেন।
