২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুর: আহত ২

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প নগরীর ওয়াকফি নীট ফেব্রিক্সে মঙ্গলবার কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও ভাংচুর করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সশস্ত্র পুলিশ, র‌্যাব ও বিডিআর মোতায়ন করা হয়েছে।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে ১৭ জুন কারখানা কর্তৃপক্ষ বর্ধিত বেতন ভাতার ঘোষণা দেয়। কিন্তু ১৭ জুলাই বেতন তুলতে গিয়ে দেখতে পায় তাদের বেতন আগের চেয়ে কম।

এ ব্যাপারে শ্রমিকরা জানায়, তাদের বেতন পাঁচ ভাগ বাড়ানো হলেও ওভারটাইম ৭৫ ভাগ থেকে কমিয়ে ৬০ ভাগ করা হয়েছে। ফলে তাদের বেতন পূর্বের তুলনায় কমে গেছে। এতে শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টায় ফ্যাক্টরিতে ঢুকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টা পর্যন্ত কোন উর্ধ্বতন কর্মকর্তা না আসলে ওয়াকফি নিটের ১২শ’ শ্রমিক-কর্মচারী একযোগে ভাংচুর শুরু করে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ তাণ্ডব চলতে থাকে। এসময় শ্রমিকদের লাঠির আঘাতে কাটিং মাস্টার রফিক (২৮) ও ল্যাব সহকারি কামাল (২৫) আহত হয়।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবি আদায়ে বিসিকের ভিতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠে এলে সেখানে যান চলাচল বিঘিœত হয়।