ঢাকায় শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসএএফএ সম্মেলন
ঢাকায় শনিবার দুই দিনব্যাপী আর্ন্তজাতিক সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউটেন্টস (সাফা) সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সাফা সম্মেলন কমিটির চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার নগরীর আইসিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সাফা সম্মেলন কমিটির কো-চেয়ারম্যান এএসএম নায়েম ও সতিপতি মৈত্র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ বছর সাফা সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে-- ‘রিসোর্স মবিলাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ইকোনোমিক গ্রোথ’।
সম্মেলনে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেটস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেটস অব বাংলাদেশ (আইসিএমএবি)’র তত্ববধানে যৌথভাবে ছয়টি কৌশলগত অধিবেশন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য সার্কের সহযোগী প্রতিষ্ঠান সাফা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।
