২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই প্লাটফর্মে আনতে সিটি ব্যাংক সিকিউরিটাইজেশন কার্যক্রমকে উৎসাহিত করবে

সিকিউরিটাইজেশন কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা রয়েছে তা বিনিয়োগকারীদের অবগত করার লক্ষ্যে সিটি ব্যাংক, এনএ বাংলাদেশ শুক্রবার বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করে। সিটি ব্যাংক লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেড এর যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সিটিগ্র“পের মাইক্রোফিন্যান্স বিভাগের গ্লোবাল ডাইরেক্টর রবার্ট অ্যানিবেল বলেন, ২০০৪ সালের শেষের দিকে বাংলাদেশ সর্বপ্রথম সিকিউরিটাইজেশন কার্যক্রমের অভিজ্ঞতা লাভ করে। একটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের একটি ক্ষুদ্র অংশের ওপর ওই কার্যক্রম পরিচালিত হয়। অন্যদিকে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)ও অনেকদিন ধরে এই কার্যক্রম নিয়ে কথা বলে আসছে।

তিনি বৃহস্পতিবার ব্রাকের উদ্বোধনকৃত সিকিউরিটাইজেশন কার্যক্রমের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে বিশ্ব ক্ষুদ্র ঋণের জনক বলে বিবেচিত দেশটির মাইক্রো ফিন্যান্স খাতে নতুন উদ্ভাবন বিষয়ে এক নতুন ধারণা পেল।

আয়োজকরা জানান, সিকিউরিটাইজেশন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবগুলো আর্থিক প্রতিষ্ঠানকে একই প্লাটফর্মে আনতে এবং দেশের জন্য এই ধরনের আরও উদ্যোগ গ্রহণের বিষয়টি উৎসাহিত করতে সিটি ব্যাংক এনএ ওই সম্মেলনের আয়োজন করে।       

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে সিটিগ্র“পের কান্ট্রি অফিসার মামুন রশীদ, সিটি ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আব্বাস উদ্দিন আহম্মেদ, পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক হেলাল আহম্মেদ চৌধুরী এবং সিটি ব্যাংক, এনএ বাংলাদেশের হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাহবুবুর রহমান।