যুবকের কার্যক্রম বন্ধ, ডিসেম্বরের মধ্যে সঞ্চয়কারীদের অর্থ ফেরতের নির্দেশ
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বেসরকারি সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটির অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে। একই সাথে সঞ্চয়কারীদের অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
এ নির্দেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, জয়েন্ট স্টক কোম্পানিজ এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে যুবকের বিরুদ্ধে অনিয়ম লক্ষ্য করায় এ নির্দেশ দেওয়া হল।
এর আগে ২৪ মে বাংলাদেশ ব্যাংক বিধিবহির্ভুত ব্যাংকিংয়ের অভিযোগে যুবককে কারণ দর্শানোর নোটিশ দেয়।
এ নোটিশের পর ২৮ মে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যুবকের ‘যুবক ফোন’ প্রকল্পে ২৯১ কোটি টাকার সিন্ডিকেটেড লোন প্রদানের কার্যক্রম প্রত্যাহার করে নেয়।
