২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম কর ন্যায়পালের অধীনে কাজ করার সুযোগ সৌভাগ্যের বিষয়: আবদুল করিম, বিস্তারিত

নতুন নিয়োগপ্রাপ্ত জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবদুল করিম মনে করেন দেশের প্রথম কর ন্যায়পালের অধীনে কাজ করার সুযোগ তার জন্য বিশেষ সৌভাগের বিষয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে বুধবার তিনি বলেন, “আমি সৌভাগ্যবান, কর ন্যায়পালের অধীনে দেশের প্রথম জাতীয় রাজম্ব বোর্ড চেয়ারম্যান হিসেবে কাজ করবো”।

তিনি বলেন, কর ন্যায়পাল রাজস্ব বোর্ডকে কর সংগ্রহ এবং করদাতার সমস্যা সমাধানে কার্যকর পরামর্শ দেবেন।

সরকারি সূত্র জানায়, বর্তমান বাণিজ্য সচিব আবদুল করিম রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর স্থালাভিষিক্ত হবেন এবং চলতি সপ্তাহে বা আরও পরে খায়রুজ্জামান চৌধুরী দেশের প্রথম কর ন্যায়পালের দ্বায়িত্ব গ্রহণ করবেন। আগষ্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে খায়রুজ্জামান চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

রাজস্ব বোর্ডের নতুন চেয়্যারম্যান বলেন, রাজস্ব খাতের ধারাবাহিক সংস্কার, কর কর্মকতাদের এবং কর আদায় পদ্ধতির দক্ষতা বৃদ্ধিতে তিনি আন্তরিক চেষ্টা করবেন।

তিনি বলেন, কর ন্যায়পাল হিসেবে একজনকে পাওয়া আমাদের জন্য বাড়তি সুবিধা বিশেষ করে আমার জন্য।

তিনি বলেন, সরকার এবং করদাতাদের উভয়ের স্বার্থ বিঘিœত না করে আমি বিশেষভাবে কর আদায় বৃদ্ধিতে গুরুত্ব দেবো।

সংশ্লিষ্ট সূত্রে তিনি আগামী রোববার দ্বায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানা গেলেও আবদুল করিম তার সাক্ষাৎকারে কবে দ্বায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তা উল্লেখ করেনি।

সরকার কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্র“তি হিসেবে কর ন্যায়পাল নিয়োগ দেয়।

অর্থমন্ত্রী সাইফুর রহমান জাতীয় সংসদে ২০০৫ সালের ৫ জুলাই কর ন্যায়পাল বিল উত্থাপন করলে ১০ জুলাই তা পাশ হয়। রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ ২০০৫ সালের ১২ জুলাই এ বিলের ব্যাপারে সম্মতি দেন।

বিল পাশের একবছর পর সরকার এ সপ্তাহে কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে যোগ্য হিসেবে নিবাচির্ত করেন।