২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব বোর্ডের নতুন প্রধান দায়িত্ব নিতে পারেন বৃহস্পতি অথবা রোববার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম বৃহস্পতি অথবা রোববার দায়িত্ব বুঝে নিতে পারেন। এনবিআর’র একটি সূত্র মঙ্গলবার এখবর জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব আব্দুল করিম এনবিআর’র বিদায়ী চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। খায়রুজ্জামানের চুক্তি ছিল আগামী আগস্ট পর্যন্ত।

সরকারি একটি সূত্র জানায়, খায়রুজ্জামান এ সপ্তাহে অথবা পরবর্তী সপ্তাহে দেশের প্রথম কর ন্যায়পাল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

অন্যদিকে যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।