অধিকাংশ অর্থনৈতিক সূচকে প্রতিবেশীদের থেকে পিছিয়ে আছে বাংলাদেশ
ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও স্টক মার্কেট পুঁজি থেকে জিডিপি শেয়ার লেনদেনসহ অর্থব্যবস্থাপনার অধিকাংশ অর্থনৈতিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের অর্ধবার্ষিক অর্থনৈতিক খাত পর্যালোচনায় এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে সোমবার জানানো হয়, অর্থনৈতিক পণ্য, ব্যাংকিং খাত, পুঁজি বাজার, ব্যাংক বহির্ভূত অর্থখাত, নিয়ন্ত্রণ কাঠামো, অর্থনৈতিক খাতের নীতিগত দৃষ্টিভঙ্গির বিষয়গুলো পর্যালোচনার অন্তর্ভুক্ত ছিল।
জাতীয় ব্যাংকের পর্যালোচনায় দেখা যায়, ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো নতুন নতুন পণ্য লেনদেন এবং টেলিফোন ও ইলেক্ট্রনিক ব্যাংকিংসহ এটিএমের ব্যবহার বেসরকারি ব্যাংকিং খাতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।
পর্যালোচনায় আরও দেখা যায়, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট থেকে জিডিপির হার ধীরে ধীরে বাড়ছে। ২০০৫ সালে এ হার বেড়ে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা পাকিস্তানের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে ভারতের চেয়ে ৬০ শতাংশ পিছিয়ে আছে।
বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন ক্ষেত্রে ভালো করছে বলেও বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় বলা হয়।
একটি দেশের দীর্ঘস্থায়ী অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যদিও পুঁজিবাজারের দায়িত্ব, তারপরও এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়।
