২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি’র আওতায় শুল্কমুক্ত সুবিধা কমিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

নির্বাচিত কয়েকটি উন্নয়নশীল দেশ থেকে জিএসপি’র আওতায় পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ঢাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় রোববার এক বার্তায় জানায়, এখন থেকে ওইসব দেশ থেকে আমদানিকারকদের পণ্য আমদানির জন্য স্বাভাবিক হারে শুল্ক ও কর দিতে হবে। জেএসপি ২০০৫ এর বার্ষিক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৭৪ সালে প্রণীত জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জেএসপি) বিধি অনুসারে বিশ্বের ১৩৬ টি উন্নয়নশীল দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে ৫ হাজার পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়।

শুল্কমুক্ত সুবিধা প্রাপ্ত দেশগুলো থেকে ২০০৫ সালে ২৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়। আমদানির এ পরিমাণ ২০০৪ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু অ্যাপারে টেক্সটাইল ও পোশাক খাত।

জিএসপি বিধি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনও দেশ থেকে ২০০৫ সালে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি কোনও পণ্য আমদানি করে, অথবা কোনও দেশ থেকে যদি কোনও পণ্যের মোট আমদানির ৫০ শতাংশের বেশি আমদানি করা হয় তবে ওই দেশ জিএসপি সুবিধার আওতায় আর থাকবে না।

বুশ প্রশাসন কিছু অভিযোগ পর্যালোচনা করে নির্দিষ্ট কিছু দেশকে জিএসপি কর্মসূচি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই দেশগুলো জিএসপি বিধিমালা মেনে চলেনি। দেশগুলো আন্তর্জাতিক শ্রমিক অধিকার, মেধাসম্পদ অধিকার মেনে চলেনি এবং মার্কিন স্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে।

বুশ প্রশাসন এ বছরের শুরুতে স্বল্পোন্নত দেশ হিসেবে লাইবেরিয়ার জন্য শুল্কমুক্ত সুবিধা সংরক্ষিত রাখে। অন্যান্য কিছু দেশের ক্ষেত্রে অভিযোগ পর্যালোচনা না করে তাদের জন্য শুল্কমুক্ত সুবিধা বহাল রাখা হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার না মানার জন্য সোয়াজিল্যান্ড এবং পাকিস্তানের ওপর মেধাসম্পদ অধিকার আরোপের অভিযোগগুলো খতিয়ে দেখা হয়। এছাড়া শ্রমিক অধিকারের ব্যাপারে উগান্ডার বিরুদ্ধে অভিযোগ, মেধাসম্পদ অধিকার রক্ষা সংক্রান্ত বিষয়ে লেবানন ও উজবেকিস্তান, অগ্রাধিকার ভিত্তিক শুল্ক সংক্রান্ত বিষয়ে বুলগেরিয়া ও রোমানিয়ার অভিযোগ পর্যালোচনার আওতায় রাখা হয়।

বুশ প্রশাসন জিএসপি সুবিধা বর্ধিত করে বা সংরক্ষিত করে। প্রশাসন তা না করলে কিছু পণ্যের ক্ষেত্রে এ সুবিধার মেয়াদ শেষ হয়ে যেত।