২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল হক ১৬ জুলাই বিজিএমইএ সভাপতির দায়িত্বভার নেবেন

বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এসএম ফজলুল হক ১৬ জুলাই বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুতকারত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

চয়েস গ্র“প ও উইনার লিমিটেডের ব্যাপস্থাপনা পরিচালক ফজলুল হক বিজিএমইএ’র চলতি দুই বছর মেয়াদের জন্যে নির্বাচিত তিনজন সভাপতির মধ্যে তৃতীয় জন হিসেবে আট মাসের জন্যে দায়িত্ব নিতে যাচ্ছেন। গত বছরের ফেব্র“য়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফজলুল হক বর্তমান সভাপতি টিপু মুন্সীর স্থলাভিষিক্ত হবেন এবং আট মাস পর নর্বনির্বাচিত সভাপতির কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন।

তিনি বিজিএমইএ’র ১৬ জুলাই অনুষ্ঠেয় নিয়মিত বোর্ড সভার সময় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন।

সেপাল গার্মেন্টস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক টিপু মুন্সী গত বছরের ১৬ নভেম্বর থেকে তিন জন সভাপতির মধ্যে দ্বিতীয় জন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিজিএমইএ’র ২০০৫-০৭ মেয়াদের প্রথম সভাপতি হিসেবে ছিলেন মোহাম্মাদী গ্র“পের আনিসুল হক।