২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান অর্থ বছরে ৩ হাজার কোটিরও বেশি কলো টাকা সাদা হতে পারে

আগের সকল রেকর্ড ছাড়িয়ে বর্তমান অর্থ বছরে তিন হাজার কোটিরও বেশি কালো টাকা সাদা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী মঙ্গলবার ‘কাস্টমস, ভ্যাট ও আয় কর’ এর ওপর এক কর্মশালায় এ তথ্য জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের সদর দপ্তরে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ও এনবিআরের যৌথ আয়োজনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের জাকারিয়া কাজল ও নাজমুল আহসান বক্তব্য রাখেন।

এনবিআর সভাপতি বলেন, এত বেশি টাকা সাদা হওয়ায় আমি খুব খুশি। এর আগে আমরা হিসাব করেছিলাম যে, কালো টাকা সাদা করার পরিমাণ ১৫০০ কোটি অতিক্রম করবে না।

বর্তমান অর্থবছরের শেষে কালো টাকা সাদা করতে সাড়ে সাত শতাংশ করের সুযোগ রাখা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, ইতোমধ্যে গত সপ্তাহ পর্যন্ত ২৫০০ কোটি টাকা সাদা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান বলেন, ভ্যাট, আয়করের মত আভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় বাড়ানো হবে।

তিনি জানান আয় কর ও ভ্যাট যথাক্রমে ২০ ও ২৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদিও আমদানি কর কমানো হয়েছে চার শতাংশ।

তিনি আরো বলেন, বর্তমান অর্থ বছরে আমদানি শুল্ক কাঠামোর পরিবর্তন করা হয়েছে।

বিএনপি নিয়ন্ত্রিত জোট সরকার ২০০৩-০৪ অর্থ বছরে তাদের বাজেট পরিকল্পনায় কালো টাকা সাদা করার একটা সুযোগ দেয়।