ফার্নেস অয়েল, এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি
সরকার পরিকল্পনা অনুযায়ী সোমবার ফার্নেস অয়েল ও এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছে। ফার্নেস অয়েলের মূল্য ৪২ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এর মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা থেকে ২০ টাকায়।
এলাপিজি সিলিন্ডারের মূল্য পাঁচ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৭৬ টাকা থেকে ৫০০ টাকায় দাঁড়িয়েছে।
যদিও দেশের উত্তরাঞ্চলে এলপিজি সিলিন্ডার ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়।
এদিকে এলডিও এবং জিবিও’র মূল্য ২৮ থেকে ৩৫ টাকা, এমটিটি ৩২ থেকে ৩৫ টাকা এবং এসডিপি ৩৮ থেকে ৫৮ টাকা করা হয়েছে।
এ ব্যাপারে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য সমন্বয়ের পরিকল্পনা হিসেবে ফার্নেস অয়েলের মূল্য বৃদ্ধি করা হল।
বিপিসি সূত্র জানায়, বর্তমানে দেশে ফার্নেস অয়েলের চাহিদা তিন লাখ টন।
