অর্থবছরের শেষ দিন শুক্রবার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা খোলা থাকবে
রাজস্ব আদায়সহ সরকারি লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে অর্থবছরের শেষ দিন ৩০ জুন, শুক্রবার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে ক্লিয়ারিং হাউসসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ব্যাংকিং কার্যক্রমের জন্যে সংশ্লিষ্ট সকল শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।
এতে আরো বলা হয়, একই কারণে তফসিলি ব্যংকগুলোর ব্যাংকিং কার্যক্রম চালু রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
