২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের ইজিএম’এ বিশৃংখলার সৃষ্টি

রূপালী ব্যাংক লি. এর বর্ধিত সাধারণ সভায় রোববার আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের সংশোধনী প্রস্তাব অনুমোদনকে কেন্দ্র করে বিশৃংখলা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

“ব্যাংকের চেয়ারম্যান শফিকুল ইসলাম একক ক্ষমতা বলে ব্যাংকের আর্টিকেল অব এ্যাসোসিয়েশনের ১৪টি ধারা সংশোধনী প্রস্তাব অনুমোদন করিয়ে নেওয়ার প্রচেষ্টায় বিক্ষুব্ধ শেয়ার হোল্ডাররা চেয়ার ছোড়াছুড়ি ও পচা ডিম নিক্ষেপ করলে সভা পণ্ড হয়ে যায়।”

সভায় সভাতিত্ব করেন, ব্যাংকের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

রূপালী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পক্রিয়া হিসেবে শেয়ারহোল্ডারদের কাছে এসব সংশোধনী প্রস্তাব তোলা হয়।

শেয়ারহোল্ডাররা এক বিবৃতিতে জানান, প্রস্তাবগুলো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী।

বিবৃতিতে স্বাক্ষরকারী আজিজ আহমেদ বলেন, সভাস্থলে পুলিশ ঢুকে শেয়ারহোল্ডারদের পিটিয়ে বের করে দেয় এবং তাদের অনুপস্থিতিতেই জোরপূর্বক প্রস্তাবগুলো পাশ করিয়ে নেওয়া হয়।

ব্যাংকের একজন সাবেক পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের প্রতি ব্যংক ব্যবস্থাপনার এ আচরণ অত্যান্ত গর্হিত বলে আমি মনে করি।

এ বিষয়ে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ভাংচুরের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।