২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা আলোচনায় স্বল্পোন্নত দেশের স্বার্থ পরিপূর্ণভাবে অর্ন্তভূক্ত করার দাবি করেছে কর্মজীবী নারী

আগামী ২৬ জুন থেকে জেনেভায় অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থায় ’কৃষি ও অকৃষি পণ্যের বাজার প্রবেশাধিকার’ বিষয়ে বাণিজ্য আলোচনায় স্বল্পোন্নত দেশের স্বার্থ পরিপূর্ণভাবে অর্ন্তভূক্ত করার আহবান জানিয়েছে কর্মজীবী নারী ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য আলোচনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মজীবী নারী রবিবার এ আহবান জানায়। সংগঠন কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কর্মজীবি নারীর সভানেত্রী শিরীন আখতার, জিয়াউল হক মুক্তা এবং ও শহীদুল¬াহ। 

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, হংকং সম্মেলনে ২০০৮ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের সকল পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার দেওয়ার জন্য ’বিশেষ ও পৃথক ব্যবস্থার’ অঙ্গীকার করা হয় । অথচ ২২ জুন ২০০৬ বিশ্ব বাণিজ্য  সংস্থা প্রকাশিত কৃষি চুক্তির মোডালিটিতে তা কিছুটা প্রতিফলিত হলেও অকৃষিপণ্যের বাজার প্রবেশাধিকারের (নামা) মোডালিটিতে তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

বক্তারা দাবি করেন, যে সব উন্নত ও উন্নয়নশীল সদস্য দেশ এখন কৃষি-অকৃষি খাতের সকল পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিতে পারবে না, সেসব দেশ কতদিনের মধ্যে তা বাস্তবায়ন করবে তার সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।

সুনির্র্র্দিষ্ট আইনী অঙ্গীকার ছাড়া বাণিজ্য আলোচনা সফল করা সঠিক হবে না বলে বক্তারা স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য আলোচকদের পরামর্শ  দেন।

স্বল্পোন্নত দেশসমূহ গত ২৪ মে তাদের সেবা সরবরাহকারিদের বাজার প্রবেশাধিকারের জন্য একটি যৌথ অনুরোধ দাখিল করে। অথচ এ বিষয়ে এখন পর্যন্ত উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কোন সাড়া পাওয়া যায়নি উলে¬খ করে তারা বলেন,  সেবা খাতে, বিশেষত শ্রম বাজারের কার্যকর বাজার প্রবেশাধিকার অর্জন ছাড়া গ্যাটসের বহুপাক্ষিক আলোচনাও সফল হতে দেয়া উচিত হবে না।

মার্কিন কংগ্রেসের ট্রেড প্রমোশন কর্তৃপক্ষের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী বছরের জুলাইয়ে । এজন্য তাড়াহুড়া করে অপরাপর সকল সদস্য দেশকে চাপের ওপর ফেলে ডিসেম্বরের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করার যে প্রয়াস তা বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতিমালার পরিপন্থী বলে তারা উলে¬খ করেন।

বিশ্ব বাণিজ্য আলোচনার এ পর্যায়ের আলোচনায় জেনেভায় আগামীকাল ২৬ জুন জি-৬ এর উর্ধতন কর্মকর্তাদের সভা, ২৭ জুন জি-২০, জি-৩৩ ও এসিপি দেশের মন্ত্রী পর্যায়ের সভা ও প্রস্তুতিমূলক গ্রিনরুম সভা, ২৮ জুন বাণিজ্য আলোচনা কমিটি ও গ্রিনরুম সভা, ২৯ জুন গ্রিনরুম সভা এবং ৩০ জুন বাণিজ্য আলোচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে বিভিন্ন দেশের প্রায় ৬০ জন মন্ত্রী এসময় জেনেভা থাকবেন, যাদের মধ্যে প্রায় ২৫-৩০ জন গ্রিণরুম সভাগুলোতে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।