পর্যটন কর্পোরেশনের ২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিই অলাভজনক, রেগুলেটরি বোর্ডে রুপান্তরের সিদ্ধান্ত
লোকসানের ভারে ধ্বংস হতে চলা পর্যটন কর্পোরেশনের ২৩ টি প্রতিষ্ঠান গত পাঁচ বছরে ১১ কোটি ১৯ লাখ টাকা লোকসান দিয়েছে।
হোটেল ও শিশুপার্ক মিলিয়ে কর্পোরেশনের ২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টিই বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে। অব্যহত এই লোকসানের হাত থেকে বাঁচাতে পর্যটন কর্পোরেশনকে একটি রেগুলেটরি বোর্ডে রুপান্তর করে এর ইউনিটগুলোকে পর্যায়ক্রমে ব্যাক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী গোলাম মোর্শেদ।
বৈঠকে পর্যটন কর্পোরেশনে অব্যহত লোকসানের কারণ খুঁজে বের করতে সরকার দলীয় সাংসদ ও কমিটির সদস্য গাজী মোঃ শাহজাহানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন দেওয়ান ফরিদ গাজী এবং মোহাম্মদ সহিদুজ্জামান। কমিটিকে আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেগুলেটরি বোর্ডে রুপান্তরের বিষয়ে বৈঠকে মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে পর্যটন সংক্রান্ত মাস্টার প¬ান প্রণয়নের সুপারিশ করা হয়। একইসাথে সাব-কমিটিকে কর্পোরেশনের লোকসানি প্রতিষ্ঠানগুলো ব্যাক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া পর্যালোচনা করতে বলা হয়। ইতিমধ্যে সাতবার উদ্যোগ নেওয়া সত্তেও টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কাউকে পাওয়া যায়নি।
কিন্তু এ ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার জন্য কমিটির পক্ষ থেকে সাব-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, পর্যটন কর্পোরেশনের ব্যাবসা করার প্রয়োজন নেই। পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে। বেসরকারি খাতে দেয়া প্রতিষ্ঠানগুলোও তাদের চুক্তি অনুযায়ী টাকা দিচ্ছে না। তাই রেগুলেটরি বোর্ডে রুপান্তর করে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও তিনি উলে¬খ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী শাহজাহান, এবিএম আশরাফ উদ্দিন, বখতিয়ার রহমান তালুকদার ও মোহাম্মদ সহিদুজ্জামান।
