২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ

মানিকগঞ্জে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে সোমবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের পূর্ব নির্ধারিত সমাবেশে পুলিশ বাধা দিলে অসন্তোষ বিক্ষোভে রূপ নেয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সূত্র জানায়, মানিকগঞ্জের বিসিক শিল্প এলাকায় অবস্থিত ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লি. প্রসেসিং ফ্যাক্টরির শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধি ও বৈধ ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনাসহ ১৮ দফা দাবিতে দুপুরে মিলগেটে সমাবেশ করার কর্মসূচি দেয়।

বেলা ১২টার দিকে পুলিশ এসে শ্রমিকদের সমাবেশ করতে বাধা দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের বাইরে মিছিল করে। এসময় ফ্যক্টরিতে কাজ বন্ধ থাকে।

শ্রমিক অসন্তোষ ও পুলিশি বাধার ব্যাপারে সাংবাদিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তাদেরকে মিলের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।