২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দর অসামাজিক কার্যকলাপের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর বর্তমানে অপরাধী, সমাজ বিরোধী, মাদক বিক্রেতা এবং মাদকাসক্তদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। ফলে দেশের বৃহৎ এই স্থলবন্দরটি বিভিন্ন প্রকার সমাজ বিরোধী কার্যকলাপের জন্য সুনাম হারাচ্ছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 10:16 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে দু®কৃতকারী এবং অপরাধী দলের সদস্যরা টাকা ছিনতাই করে ভ্রমণকারীদের হয়রানি করছে।

এখানে প্রতিদিন গড়ে ১০ কিলোগ্রামেরও বেশি মাদকদ্রব্য বিক্রি করা হয়। এছাড়া মদ, অন্যান্য মাদকদ্রব্য, ফেন্সিডিল এবং ঘুমের বিভিন্ন নেশার উপকরণ প্রতিদিন এখানে অবাধে বিক্রি হয়।

মাদক ব্যবসার সাথে জড়িত অধিকাংশ ব্যক্তিরা হচ্ছে মহিলা এবং মাদক সেবনকারীরা অধিকাংশ ভবঘুরে প্রকৃতির। এসব সেবনকারীরা স্থলবন্দরের যত্রতত্র মাদক সেবন করে এখানকার পরিবেশ নষ্ট করছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসা বিডিনিউজকে জানান, একসময় বুড়িমারী স্থলবন্দরটিতে সম্ভ্রান্ত লোকজনের আনাগোনা ছিল। এছাড়া স্বাধীনতা যুদ্ধে অবদানের ক্ষেত্রে একটি অন্যতম স্থান ছিল এই বন্দর।

সূত্র জানায়, মাদক বিক্রেতারা গাঁজার ছোট ছোট পুরিয়া তৈরি করে প্রতিটি প্যাকেট ১০ টাকা করে বিক্রি করে। গাজা সেবনকারীরা দল বেধে বুড়িমারী স্থলবন্দরে আসে এবং সিগারেটে এই গাঁজা ভরে তা টানতে শুরু করে।

স্থানীয় লোকজন মাদকসেবীদের এসব অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে বলে একাধিকবার তাদের হুমকির সম্মুখীন হয়েছে বলেও জানা যায়।

অধিকাংশ বেকার যুবকরাই এই স্থলবন্দরটিতে নেশায় আসক্ত হয় এবং ফেন্সিডিল এবং মদের চেয়ে গাঁজার দাম তুলনামূলক কম হওযায় দরিদ্র এবং নিুশ্রেণীর লোকজন খুব সহজেই গাঁজা সেবন করে।

এই স্থলবন্দরের বেশ কিছু দু®কৃতকারীরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়।

দেশের বিভিন্ন স্থানের লোকজন যারা বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে যায় এবং ভারত থেকে যেসব ট্রাক চালক ও হেলপাররা বিভিন্ন পণ্য আমদানি করে এখানে আসে তারা প্রায়ই অভিযোগে করে যে তাদের পকেট মারা হয় এবং তারা ছিনতাইকারীদের হামলার শিকারও হন।

স্থানীয় লোকজন এই স্থলবন্দরের ছিনতাইকারীদের কখনও ধরতে সক্ষম হলেও পুলিশের সাথে তাদের গোপন সম্পর্কের কারণে তাদের যথাযথ শাস্তি দিতে পারে না।

বুড়িমারী স্থলবন্দর থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র ৫০ মিটার হলেও তাদের নাকের ডগায় অবাধে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

এই বন্দরে বাংলাদেশী এবং ভারতীয় ট্রাক চালকরা অবৈধ যৌন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এসর যৌন কর্মীদের খদ্দের হচ্ছে ভাসমান লোকজন এবং চোরকারবারীরা।

এ ব্যাপারে বুড়িমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এসএম জাকারিয়া বন্দরের অসামাজিক কার্যকলাপের সত্যতা স্বীকার করে যারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান করেন।

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামান হাসান ও সম্পাদক গোলাম রব্বানী জুলফি কোন মন্তব্য করেননি।