বাজেট দুর্নীতি-সহায়ক, ঠিকাদার-বান্ধব এবং অপরিণামদর্শী: ড. আতিউর রহমান
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমুন্নয় এর সভাপতি ড. আতিউর রহমান ২০০৬-০৭ আর্থিক বছরের প্রস্তাবিত বাজেটকে ’অপরিণামদর্শী’ হিসেবে সমালোচনা করে বলেছেন, এই বাজেট মূলতঃ দুর্নীতি-সহায়ক এবং ঠিকাদার-বান্ধব।
তিনি শনিবার রাজধানীর বাংলা মোটরস্থ সমুন্নয়-এর কার্যালয়ে বাজেট প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে এ কথা বলেন।
ড. আতিউর বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতির যে টালমাটাল অবস্থা বিরাজ করছে, এ বাজেট সেটাকে আরও নাজুক করে তুলবে।
থোক বরাদ্দ এবং সড়ক উন্নয়নের নামে এই বাজেটে দুর্নীতি ও অর্থের অপচয়ের ব্যাপক সুযোগ রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জমি ও ভূমি ক্রয়ের ক্ষেত্রে অধিক করারোপ কালো টাকার মালিকদেরই শুধু সুবিধা দেবে, বিপাকে পড়বেন সৎ উপায়ে উপার্জনকারীরা।
পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা পরিণামে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাবে বলেও তিনি আশংকা করেন।
