পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার তার পদত্যাগ করার সম্ভবনা নাকচ করে দিয়ে বলেছেন, তিনিই জাতীয় রাজস্ব বিভাগের চ্যান্সেলর এবং নীতিগতভাবেই তিনি বর্তমান সরকারের মেয়াদ শেষ নাহওয়া পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমার অসন্তুষ্টির বিষয়ে াবগত আছেন এবং তিনি আমাকে প্রতিশ্রতি দিয়েছে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন।”
জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে অনুষ্ঠিত বাজেট-উওর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বৃহস্পতিবার উত্থাপিত ২০০৬-০৭ অর্থবছরেরর বাজেট প্রস্তার তার তত্ত্বাধধানেই অনুমোদিত হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, যোগাযোগ মন্ত্রী নাজমূল হুদা, তথ্যমন্ত্রী এম সামসুল ইসলাম এবং অর্থ প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন এ সময়ে উপস্থিত ছিলেন।
১২তম জাতীয় বাজেট উত্থাপনকারী সাইফুর রহমান গতমাসে তার দলের সিলেট অঞ্চলের অপর সংসদ সদস্য ইলিয়াস আলীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য দ্বন্দ্বে অবর্তীন হন।
তিনি হুমকি দেন যদি ইলিয়াস আলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবেন। এরপর থেকে বিভিন্ন সময়ে গুজব ওঠে যে তিনি বাজেট উথাপনের পরপরই পদত্যাগ করবেন।
অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী উক্তি উল্লেখ করে বলেন “আপনি কাজ করে যান .... আমি ব্যাপারটি দেখছি”
দীঘ সময়ে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার কষ্টের অভিজ্ঞতার বর্ননা করতে গিয়ে সাইফুর রহমান বলেন, যদিও রাজনীতি ও প্রসাশনিক কার্যক্রম সমন্বয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি কাজে সন্তুষ্ট এবং কখনও হতাশ হয়নি।
অর্থমন্ত্রী বলেন, ”আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রই উপভোগ করেছি।
