২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি শুল্ক কমালেও জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমার আশঙ্কা বিক্রেতাদের

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হলেও তার প্রভাব বাজারে খুব কমই পড়বে বলে শুক্রবার মন্তব্য করছেন রাজধানীর বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা। বরং জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় বাজারে অধিকাংশ পণ্যের দাম উল্টো বেড়ে যাওয়ার আংশঙ্কা প্রকাশ করেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অর্থমন্ত্রী সাইফুর রহমানের বৃহস্পতিবার উত্থাপিত ২০০৬--০৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় চিনি, রসুন, হলুদ, মরিচ, আদা, পেঁয়াজ, ছোলা ডাল এবং মটর ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিক্রেতারা।

সাধারণত প্রতিবছর বাজেট ঘোষণার পরই বাজারে বিভিন্ন পণ্যের দামের ওপর প্রভাব পড়েেলও শুক্রবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারে এ ধরনের কোন প্রভাব দেখা যায়নি। তবে বিক্রেতাদের কেউ কেউ চিনি মরিচ এবং হলুদের দাম কমার সম্ভবনা রয়েছে বলে জানান।

তারা বলেন, আগামী সাতদিনের মধ্যে প্রকৃত পরিবর্তন কি হয় তা স্পষ্ট হয়ে উঠবে।

দেশি রসুনের কেজি প্রতি দাম ৬০ টাকা ও বিদেশি রসুনের দাম ১৫০ টাকা, দেশি আদার দাম কেজি প্রতি ৪০ টাকা হলেও বিদেশি আদার দাম ৬০ টাকা উল্লেখ করে কাওরান বাজারের পাইকারি বিক্রেতা রহিম হাওলাদার বলেন, এ অবস্থায় আমদানি শুল্ক হ্রাস বাজারে কি প্রভাব রাখতে পারে।

তিনি বলেন, সরকার বাজেটে যে হারে আমদানি শুল্ক কমিয়েছে, তা পরিবহন ব্যয় বৃদ্ধি কারণে পুষিয়ে গেছে। সুতরাং আমদানি শুল্ক কমানো পন্যের দাম কমাতে কতটা প্রভাব রাখবে তা প্রশ্ন সাপেক্ষ। 

একই বাজারের বিক্রেতা সবুজ মিয়া বলেন, গুড়া মরিচের দাম কেজি প্রতি বর্তমানে ১৪০ টাকা। আমদানি শুল্ক কমলে এর দাম কমতে পারে।  

দেশি ও বিদেশি পেঁয়াজের দাম কেজি প্রতি যথাক্রমে ২০ টাকা এবং ১৪ টাকা উল্লেখ করে তিনি বলেন, পেঁয়াজ আমদনি শুল্ক ৮ শতাংশ হ্রাস তেমন কোনও প্রভাব রাখবে না।

এদিকে, বাজেটে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর শুল্ক হ্রাস নিয়ে ঢাকা বিভিন্ন বাজারে শুক্রবার সকালে ক্রেতাদের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করে জানান, সরকারের বাজারের ওপর কোন নিয়ন্ত্রণ নেই। তাই সরকার শুল্ক বাড়ালো না কমালো তাতে কিছুই যায় আসে না, দাম নির্ধারণ করে সিন্ডিকেট।

তারা বলেন, টিসিবি’র মাধ্যমে কেজি প্রতি চিনি ৪৪ টাকা এবং মসুরে ডাল ৪২ টাকায় বিক্রি হলেও স্বাভাবিক বাজারে চিনি ৫২-৫৫ টাকা এবং মসুরের ডাল ৫৬-৬০ টাকা দরেই বিক্রি হচ্ছে।  

তারা প্রশ্ন তোলেন, চিনি আমদানি ওপর মাসখানেক আগে ২০ শতাংশ স¤পরক শুল্ক হ্রাস পেয়েছে এবং মসুরের ডালের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, তাতে কোনও পরিবর্তন আমরা দেখেছি কি?

প্রস্তাবিত বাজেটে রসুন, হলুদ, মরিচ ও আদার বর্তমান আমদানি শুল্ক ২০ শতাংশ এবং পিঁয়াজ, ছোলা ডাল ও মটর ডাল ১৩ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশে নিধারণের কথা বলেছেন অর্থমন্ত্রী সাইফুর রহমান। অন্যদিকে চিনির ওপর কর ভার ৪৩ দশমিক ৭৫ শতাংশের পরিবর্তে টন প্রতি ৫০০০ টাকা নিধারিত শুল্ক প্রস্তাব করা হয়েছে, ফলে টন প্রতি ৬০০০ টাকার শুল্ক হ্রাস পাবে। যা দাম কিছুটা কমার কারণ হতে পারে।