দাম কমছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, বাড়ছে জমির
প্রস্তাবিত বাজেট অনুযায়ী চাল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। অন্যদিকে কিছু নির্দিষ্ট এলাকায় জমি ও অ্যাপার্টমেন্টের দাম বাড়তে পারে।
অর্থমন্ত্রী জাতীয় সংসদে তার বাজেট বক্তৃতায় বলেন, বেশ কিছু পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা উচিত। আমি এইসব জিনিসের কর পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব করছি।
এছাড়া মোবাইল ফোন সেটের দামও কমছে। তবে সংযোগ ফি কমলেও খুব বেশি কমছে না।
স্থানীয় দুগ্ধজাত পণ্য থেকে আড়াই শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করায় আড়াই কেজি অথবা এর থেকে বেশি ওজনের গুড়ো দুধের প্যাকেটের দাম কমছে।
রিকণ্ডিশনড গাড়ির দামও কমবে বলে আশা করা যাচ্ছে।
সার, বীজ ও কৃষিযন্ত্রপাতির আমদানি খরচ পরবর্তী অর্থবছরের জন্য স্থিতিশীল থাকবে।
এদিকে বেভারেজ ক্যান, ক্রেডিট কার্ড, গ্লুকোজ ও গ্লুকোজ সিরাপ, সিগারেট, বিজ্ঞাপন সরজ্ঞাম, স্যানিটারি টাওয়েল, ন্যাপকিন, লেমিনেটেড সেফটি গ্লাসের দাম বাড়তে পারে।
ঢাকার গুলশান, বনানি, বারিধারা, ধানমন্ডি, ডিওএইচএস, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী এলাকার কর পাঁচ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ বাড়ানোয় এসব এলাকার জমির দাম ও অ্যাপার্টমেন্টোর দাম বাড়বে।
