২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল সংযোগ ও টেলিফোন সেটের শুল্ক হ্রাস

প্রস্তাবিত ২০০৬--০৭ অর্থবছরের বাজেটে ডাক ও টেলিযোগাযোগ খাতে ১৫৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, ২০০৫--০৬ অর্থবছরে যা ছিলো ১৪২৬ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রস্তাবিত বাজেটে মোবাইল টেলিফোন সংযোগ শুল্ক নয়শ’ টাকা থেকে কমিয়ে আটশ’ টাকা করা হয়েছে। এছাড়া মোবাইল ও তারবিহীন টেলিফোন সেটের আমদানি শুল্ক সেট প্রতি তিনশ টাকা থেকে কমিয়ে দু’শ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য অনুযায়ী দেশে গত পাঁচ বছরে টেলি-ঘনত্বের হার এক থেকে বেড়ে নয়--এ পৌঁছেছে।