২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে এবছর ১৫০০ কোটি টাকা আয় হবে

এ বছরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে এক হাজার পাঁচ শ’ কোটি টাকা আয় হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট বক্তৃতায় বৃহস্পতিবার বলেন, গত বছর এ বাবদ ৮ শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়েছে। চলতি অর্থ বছরে তা বেড়ে ১ হাজার ৫ শত কোটি টাকায় দাঁড়াবে।

তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট সুনাম কুড়িয়েছে।

সাইফুর রহমান বলেন, এযাবত আমাদের সশস্ত্রবাহিনী ২৮টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে ১২টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।