২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ৮০৯ কোটি টাকার ১০টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে তিনদিন মেয়াদি ৪১৫ কোটি টাকার চারটি, চারদিন মেয়াদি ২৯৪ কোটি টাকার পাঁচটি এবং সাতদিন মেয়াদি ১০০ কোটি টাকার একটিসহ মোট ৮০৯ কোটি টাকার দশটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল তিনদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ এবং চারদিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।