রাজস্ব লক্ষমাত্রা অর্জনে আইন সংস্কারের কথা বলেলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তার বাজেট প্রস্তাবে রাজস্ব লক্ষমাত্রা অর্জনে দেশের প্রচলিত আইনের সংশোধনের জন্যে সাংসদদের প্রতি আহবান জানিয়েছেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আইন সংস্কারের পদক্ষেপ না নেয়া হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং আদায়যোগ্য কোটি কোটি টাকা রাজস্ব কালক্ষেপণ প্রক্রিয়া ও আইনের জটিল বেড়াজালে আটকে থাকবে বছরের পর বছর।
তিনি আরও বলেন, বর্তমান আইনের সংস্কার না হলে একবিংশ শতাব্দীর আর্ন্তজাতিক প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশে আমাদের রাজস্ব ব্যবস্থাপনা অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে না।
সাইফুর রহমান বলেন, আমি দুঃখের সাথে বলতে চাই, মামলা মোকদ্দমার আধিক্য, মামলা নিস্পত্তিতে বিলম্ব এবং আইনি জটিলতার জন্য কর্মকর্তা নিয়োগ করতে না পারার কারণে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও রাজস্ব আদায়সহ সরকারের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড মারাÍকভাবে ব্যাহত হচ্ছে। এত প্রচেষ্টার পরেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না।
বিভিন্ন পর্যায়ে আপীল আবেদন দাখিল ও নিষ্পত্তির লক্ষ্যে মন্ত্রী কতিপয় প্রস্তাব তার বাজেট বতৃতায় উল্লেখ করেন। এগুলো হচ্ছে:
উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে করদাতার আপীল দায়েরের সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৪৫ দিন করা।
উপকর কমিশনার বা যুগ্মকর কমিশানারের আদেশের বিরুদ্ধে করদাতা কর্তৃক কর কমিশনারের কাছে রিভিশন মামলা দায়েরের সময়সীমা ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা।
আপীল ট্রাইব্যুনালে মামলা নি®ক্সত্তির সময়সীমা ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস করা এবং গ্র্যাচুয়িটি ফান্ডের অনুমোদনের সময়সীমা ৬ মাস থেকে কমিয়ে ৪ মাস ধার্য্য করা।
