২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসে হামলা ষড়যন্ত্র ছিলো: সংসদে আমান

শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আন্দোলনের নামে গার্মেন্টসে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এটি শ্রমিকরা করেনি। এর পেছনে ষড়যন্ত্র ছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংসদ অধিবেশনে বুধবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, কারণ গার্মেন্টস শ্রমিকরা হামলা করলে পেট্রোল পাম্প বা অন্য কারখানায় হামলা করতো না।

তিনি বলেন, ঘটনা তদন্তে একজন সচিবের নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৪ জুন এক বৈঠকে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা বশে কিছু বিষয়ে একমত হয়েছেন।

তিনি জানান, এরমধ্যে রয়েছে এক মাসের মধ্যে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, মজুরি  বোর্ডের মাধ্যমে নুন্যতম মজুরি চুড়ান্ত করে তিন মাসের মধ্যে তা কার্যকর, সাপ্তাহিক ও মাতৃত্বকালীন ছুটি চালু করা -- ইত্যাদি।