২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার স্থানান্তর শুরু করেছে

অতিরিক্ত কন্টেইনারের চাপ কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বুধবার চারটি মালবাহী কন্টেইনার বেসরকারি কন্টেইনার টার্মিনালে স্থানান্তর করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

কনজেশান সারচার্জ আরোপের পরপরই (বুধবার সকাল থেকে) চাল, মসুর ডাল, সরিষা এবং টুকরো কাগজ - এ চারটি পণ্য অপসারণ শুরু হয়।

এর আগে কাস্টমস কমিশনার এবং বন্দর পরিচালক (ট্রাফিক) উল্লিখিত চার ধরনের মালবাহী কন্টেইনার অগ্রাধিকার ভিত্তিতে স্থানান্তরের ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

সরবরাহকারী জাহাজ পরিচালনাকারীদের সারচার্জ আরোপের বিরুদ্ধে সোমবার থেকে সিপিএ বেশ কিছু পদক্ষেপ নেয়।

এক জরুরি বৈঠকে সোমবার সিপিএ কর্মকর্তারা পাল্টা পদক্ষেপের সিদ্ধান্ত নেন এবং মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।

এর আগে সরবরাহকারী জাহাজ পরিচালনাকারী পাঁচটি প্রতিষ্ঠানÑ অ্যাডভান্সড কন্টেনার লাইন, কিউসি শিপিং, এইচআরসি শিপিং, ওরিয়েন্ট শিপিং এবং সি কনসোর্টিয়ামÑ এক মাসের জন্য সারচার্জ আরোপ করে। এতে করে গার্মেন্টস খাতসহ অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা আরোপিত সারচার্জের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এক মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে সরবরাহকারী জাহাজ পরিচালনাকারীরা তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করবে বলে জানায়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ২০ ফুট কন্টেনারের জন্য ১৩০ মার্কিন ডলার হারে আদায় করা হচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, অতিরিক্ত সারচার্জ আরোপের মাধ্যমে সরবরাহকারী জাহাজ পরিচালনাকারীরা এক মাসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নেবে।

চট্টগ্রাম বন্দরে ১৯৯৯ সালে স্থানীয় শিপিং এজেন্টরা সরবরাহকারী জাহাজের জেটিতে বার্থিং এবং বন্দর ইয়ার্ডে কন্টেনারের চাপ বিলম্বিত করতে এ ধরনের সারচার্জ আরোপ করে।