২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটি খাতে কর অব্যহতি সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছে বেসিস

সফট্ওয়্যার এবং আইটি এনাবলড সার্ভিসেস প্রতিষ্ঠান সমূহের জাতীয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সফট্ওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আগামী অর্থবছরের বাজেটে এই খাতে কর অব্যহতি সুবিধা চলমান রাখার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সংগঠনটি বুধবার ২০০৬--২০০৭ অর্থ বছরের জাতীয় বাজেটে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আইটি এনাবলড্ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আয়কর ও অন্যান্য কর মওকুফসহ ১৩ দফা দাবি পেশ করে।

এছাড়াও মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহারে এক্সলারেটেড ডিপ্রেসিয়েশন পদ্ধতি চালুর অনুমতি প্রদান, স্বল্প হারের সুদে ঋণ সুবিধা, আইটি সল্যুশন ক্রয়ের ক্ষেত্রে কর রেয়াত সুবিধা প্রদান তাদের দাবির অন্তর্ভূক্ত।

ই-গভর্নেন্স সফটওয়্যার ক্রয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দেরও দাবি জানিয়েছে বেসিস।