২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশী বাণিজ্য মেলায় ১২০০ কোটি টাকার স্পট অর্ডার ও বুকিং লাভ

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত একক বাংলাদেশ বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো প্রায় এক হাজার ২০০ কোটি টাকার স্পট অর্ডার ও বুকিং পেয়েছে। মেলার আয়োজক ‘বাংলাদেশ বিজনেস কমিউনিটি’ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তবে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সরকারি পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি না থাকায় প্রতিষ্ঠানিক পর্যায়ে কোনো বিনিয়োগ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি বলে তারা জানায়।

রিয়াদ প্যালেস হোটেলে গত ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। ব্যাংক, বীমা, রিয়েল এস্টেট কোম্পানি, হ্যান্ডিক্রাফটস, ফার্মাসিউটিক্যালস, বৈদ্যুতিক তার প্রস্তুতকারক এবং ফুড প্রোডাক্টস কোম্পানিসহ মোট ৪৬টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

আয়োজকদের পক্ষে এনায়েত করিম জানান, এ বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় একই রকম একক বাংলাদেশ বাণিজ্য  মেলার আয়োজন করা হবে।