সঞ্চয় জালিয়াতি: ত্রুটি পাওয়া গেলে আইএফআইসি ব্যাংকে পরিচালনা পর্ষদের সদস্যপদ হারাবে যুবক
যুবকের সঞ্চয় সংগ্রহ এবং সুদের বিনিময়ে জনগণের কাছ থেকে অর্থ ঋণ নেওয়ার ক্ষেত্রে ত্র“টি ধরা পড়লে আইএফআইসি ব্যাংক পরিচালনা পর্ষদ থেকে যুব কর্মসংস্থান সোসাইটিকে (যুবক) বাদ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার একথা জানানো হয়েছে।
ব্যাংকের উপপরিচালক রুমী আলী এতে বলেন, যুববকে পাঠানো কারণ দর্শাও নোটিশের জবাব খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিনও উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে যুবকের ত্র“টি পাওয়া গেলে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পরিষদ থেকে তাদের বাদ দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক আইএফআইসির শেয়ার কেনাবেচার সাথে জড়িত না থাকলেও কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের আছে।
গত ২৪ মে কেন্দ্রীয় ব্যাংক ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৫১ এবং ৫২ ধারা অনুযায়ী যুবককে একটি কারণ দর্শানোর আদেশ প্রদান করে। আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে যুবককে দেউলিয়া ঘোষণা করা হবে।
মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এক তদন্তের ভিত্তিতে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে ব্যাংক না হয়েও প্রচলিত ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায়, যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) এবং এর অঙ্গ প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান উদ্যোগ প্রচলিত ব্যাংকগুলোর মতোই সঞ্চয় বইয়ের মাধ্যমে সদস্য এবং সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করছে এবং ঋণ বিতরণ করছে।
গত মাসের শুরুতে যুবকের দুইজন প্রতিনিধিÑ যুবক হাউজিং অ্যান্ড রিয়্যাল এস্টেট ডেভলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হোসাইন আল মাসুম এবং যুবক সিরামিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাবিহ আল আলমÑ আইএফআইসি ব্যাংকের শেয়ার ক্রয়ের মাধ্যমে পরিচালনা পরিষদের অন্তর্ভুক্ত হন।
