২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত এক শ্রমিক লাফিয়ে পড়ে নিহত

সাভারের ইপিজেড এলাকার বাইরে ও ভেতরে ব্যাপক সংখ্যক পুলিশ, বিডিআর ও র‌্যাব মেতায়েন করা হয়েছে। সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 02:19 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এদিকে আতঙ্কিত একজন গার্মেন্টস শ্রমিক তিন তলা থেকে লাফিয়ে নীচে নামতে গিয়ে নিহত হয়েছে। আতঙ্কে পদপিস্ট হয়েছে আরো দুজন।

সরেজমিনের দেখা গেছে, শনিবার নতুন করে শ্রমিক বিক্ষোভের পর রোববার সকাল থেকেই পুরো এলাকার পরিস্থিতি থমথমে। বাইপাইল এলাকাসহ গার্মেন্টস এলাকায় বসানো হয়েছে একাধিক নিরাপত্তা চেক পোস্ট। কড়া তল্লাসীর পরেই জনসাধারণকে গার্মেন্টস এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

এদিকে সকাল ১১ টার দিকে জিরানী বাজার এলাকার মাসিহাকা সোয়েটার ফ্যাক্টরী লিমিটেডের চারতলা ভবনের তিন তলা থেকে লাফ দিয়ে নীচে নামতে গিয়ে মারা গেছে। নিহতর নাম রফিকুল ইসলাম রাজু (২২)। রাজু ওই কারখানার একজন অপারেটর।

তার সহকর্মীরা জানায়, কারখানাটিতে গুজব ছিলো বিক্ষোভকারী শ্রমিকরা কারখানাটি আক্রমন করতে আসছে। এতে আতঙ্কিত হয়ে রাজু তিনতলা থেকে লাফ দেয়। কিন্তু সে বিদ্যুতের তারে পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়। নিহতর বাড়ি টাঙ্গাইলে। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে একই কারখানার শ্রমিক জ্যোৎøা ও রেবেকা পদপিষ্ট হয়ে আহত হয়।

ইপিজেড এলাকার সমস্ত কারখানা বন্ধ রয়েছে। ইপিজেড এলাকার বাইরে অল্প সংখ্যক গার্মেন্টস খুলেছে। সেখানে স্বাভাবিক কাজকর্ম চললেও সর্বত্র বিরাজ করছে চাপা উত্তেজনা।

বিকালে কয়েকজন মন্ত্রীর শ্রমিক সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা।

ন্যায্য মজুরীর দাবিতে শনিবার সাভার ও গাজীপুরে ব্যাপক গার্মেন্টস শ্রমিক অসন্তোষ দেখা   দেয়।