তৈরি পোশাক শিল্পের সঙ্কট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক রোববার
বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বলেছেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় চলমান সঙ্কট সমাধানে সরকার, মালিক ও শ্রমিকদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক রোববার অনুষ্ঠিত হবে।
ডিইপিজেডে হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এমন চলতে থাকলে বিদেশী বিনিয়োগকারীরা তাদের পুঁজি তুলে নেবে বলে হুমকি দিয়েছে।
ডিইপিজেড এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, আমরা এ শিল্পে আর কোনো নৈরাজ্য সহ্য করব না।
শনিবার সকালে বাণিজ্য মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানকে সাথে নিয়ে ডিইপিজেড এলাকা পরিদর্শণে গেলে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
সঙ্কট নিরসনে তিনি বিভিন্ন কারখানার শ্রমিক নেতা ও মালিকদের সাথে কথা বলেছেন।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী কালের বৈঠকে (রোববার) এ সঙ্কট নিরসনে সাহায্য করবে।
