গ্রাহকদের দূর্ভোগের জন্য হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে অভিযুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয় ঋণ বিতরণ ব্যাবস্থায় দীর্ঘসূত্রীতা এবং জমা রাখা নথিপত্র ফেরত দেতে হয়রাণির পাশাপাশি গ্রাহকদের ক্রমবর্ধমান দূর্ভোগের জন্য হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে (এইচবিএফসি) দোষারোপ করেছে বলে সূত্র জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয় সাম্প্রতিক এক চিঠিতে এইচবিএফসিকে অবিলম্বে গ্রাহকদের ওই সমস্যা সমাধানের নির্দেশ দেয়।
অর্থ মন্ত্রণালয়ের ২৫ মে জারি করা এক চিঠিতে, নির্দেশনার অগ্রগতির বিষয়ে প্রতি দুই মাস অন্তর অর্থ বিভাগকে অবগত করার জন্য এইচবিএফসিকে নির্দেশ দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয় গ্রাহকদের সমস্যা সমাধান ব্যাতীত সব্বোর্চ পরিমাণ ঋণ বিতরণ এবং সুদের হার হ্রাস থেকে কর্পোরেশন বা গ্রাহকবৃন্দের কেউই লাভবান হবে না।
মন্ত্রাণালয় সূত্র জানায়, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এইচবিএফসি’র সব্বোর্চ ঋণ বিতরণ সীমা ২৫ লাখ থেকে ৪০ লাখ টাকায় বৃদ্ধি এবং শতকরা সুদের হার ১৩ ও ১৫ ভাগ থেকে হ্রাস করে ১২ ভাগ নির্ধারণ করে।
এইচবিএফসি সূত্র অনুয়ায়ী, দেশব্যাপী তাদের ৪৫ হাজার গ্রাহক রয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তা--কর্মচারীদের দূর্নীতির কারণে তারা ঋণ গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এমনকি ঋণের টাকা পরিশোধের পরও গ্রাহকরা তাদের জমা রাখা নথিপত্র ফেরত পেতে প্রচুর পরিমাণে দূর্ভোগের মুখে পড়ছে বলে অর্থ মন্ত্রাণলয়ের চিঠিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় গ্রাহকদের দূর্ভোগের জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত এবং তাদের যথাযথ শাস্তি প্রদানের জন্য কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে।
যদিও এইচবিএফসি’র একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ঋণ প্রদানের সীমা বৃদ্ধি এবং সুদের হার হ্রাসের সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে। একটি নীতিমালা তৈরীর কথা উল্লেখ করে তিনি বলেন, এইচবিএফসি ইতিমধ্যে ঋণ বিতরণের কিছু প্রক্রিয়া সহজতর করেছে।
তিনি বলেন, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নে বড় ধরণের প্রভাব ফেলবে।
