বিশ্বব্যাংক ‘ বিনিয়োগ উৎসাহিতকরণ’ প্রকল্পে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে
বিশ্বব্যাংক ‘বিণিয়োগ উৎসাহিতকরণ’ প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশকে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের (৩৫০ কোটি টাকা) ঋণ দেবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়।
ইআরডি কার্যালয়ে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংক ও ইআরডি’র কর্মকর্তারা বলেন, ‘বিণিয়োগ উৎসাহিতকরণ ও অর্থায়ন সুবিধা’ (আইপিএফএফ) প্রকল্পের অধীনে ক্ষুদ্র ও মাঝারি আকারের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক নিজ নিজ পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
৪০ বছর মেয়াদী ওই ঋণের জন্য বাৎসরিক শূণ্য দশমিক ৭৫ ভাগ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
বাংলাদেশের পূঁজি বাজারের সম্পদ বৃদ্ধি, বিণিয়োগ প্রকল্পের জন্য অর্থায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা উৎসাহিতকরণ প্রকল্পের মূল লক্ষ।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্যের বৃদ্ধি সত্তেও সর্বশেষ কয়েক বছরে প্রবৃদ্ধি বাড়াতে নীতিমালা বাস্তবায়ন ও দারিদ্য বিমোচনে বাংলাদেশ বেশ ভালো করেছে।
তিনি বলেন, প্রকল্পটি অবকাঠামোগত সুযোগ সুবিধা ব্যাবহারের পরিমাণ বৃদ্ধি করবে।
