২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুষ্ক মৌসুমে দিনাজপুরের কৃষিতে মারাত্মক বিপর্যয়

ভারতীয় উজান এলাকায় বাঁধ নির্মাণের ফলে দিনাজপুরের কৃষি ও অর্থনীতি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়েছে। ফলে প্রান্তিক চাষীরা দিন মজুরে পরিণত হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 09:16 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

১৯৮৬ সালে ভারত সরকার মহানন্দা নদীর উপর বাঁধ নির্মাণ করে শুস্ক মৌসুমে ফিডার ক্যানেলের সাহায্যে পশ্চিমবঙ্গ এবং বিহারে পানি প্রত্যাহার করে নেয়।

ওই এলাকার মানুষ শুষ্ক মৌসুমে জলপাইগুড়ি, শিলিগুড়ি, পশ্চিম দিনাজপুর ও হলদিবাড়ীর বিভিন্ন এলাকায় কৃষিযোগ্য জমিতে সেচ দিয়ে কমলা, আনারস, ধান ও গমসহ বিভিন্ন ফসল উৎপাদন করে লাখ লাখ টাকা আয় করছে।

পানি প্রত্যাহারের ফলে বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া পূর্ণভবা, করতোয়া, মহানন্দা, চাওয়াই, তালমা, টাঙ্গন, তিস্তা, হাতুরী, ভেরসা, গোড়ামারা, ইছামতিসহ ২০টি নদীর পানি শূন্য হয়ে পড়ায় শ্যালো মেশিনেও পানি উঠছে না।

অন্যদিকে, ভারত সরকার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি একসঙ্গে ছেড়ে দেয়ার ফলে এসব এলাকার ক্ষেতের ফসল বন্যার পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায়।

ফলে দিনাজপুরের বাংলাবান্ধা, ফুলবাড়ী ও মোহনপুরে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কৃষি ও অর্থনীতিতে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।