সাভারে আবারো নতুন করে শ্রমিক অসন্তোষ: দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০
সাভােরর ঢাকা রਮািন পચিਠઙয়াজাতকরণ অਗেল (িডইিপেজড) অবিએઐত একিট ফઘাਇিরেত িবਉઓਵ শચিমকরা দফায় দফায় হামলা ও ভাংচઓর কেরেছ৷ এেত ওই পચিতੋােনর মািলকসহ অধગশতািধক শચিমক আহত হয়৷ এছাড়া অপর দুিট ফઘাਇিরর শચিমকরা কমગিবরিত পালন কেরেছ৷
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত একটি ফ্যাক্টরিতে বিক্ষুব্ধ শ্রমিকরা দফায় দফায় হামলা ও ভাংচুর করেছে। এতে ওই প্রতিষ্ঠানের মালিকসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। এছাড়া অপর দুটি ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে ডিইপিজেডের পুরাতন জোনের ‘এ- ওয়ান’ ফ্যাক্টরিতে শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ে কর্তৃপক্ষের সাথে সংধর্ষ বাঁধে। এতে ফ্যাক্টরির জিএম হান্নানসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। এই খবর নতুন ও পুরাতন জোনের ইপিজেডে পৌঁছালে পুরাতন জোনের ইয়াং - ওয়াং ও নতুন জোনে সপট টেক্স ফ্যাক্টরির শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ও আনসার বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একজন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এদিকে রিংসাইন ফ্যাক্টরির অধীনে পারিচালিত চীনা প্রতিষ্ঠান শাইন ফ্যাশন ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের সকল দাবি - দাওয়া মেনে নেয়। এ খবর ইয়াং - ওয়াং ও সপট্ টেক্স ফ্যাক্টরির শ্রমিকরা জানতে পেরে তারাও মালিক পক্ষের কাছে তাদের দাবি জানায়। মালিক পক্ষের কোনো সাড়া না পেয়েই তারা বিক্ষোভ প্রকাশ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ওয়ানের মালিক ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল।
এদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সাহিদা সরকার এবং সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক যুক্ত বিবৃতিতে সাভার ইপিজেড এর এ- ওয়ান বিডি লি: কারখানার আন্দোলনরত শ্রমিকদের ন্যায়সংগত দাবি দাওয়া অবিলম্বে মেনে নেওয়ার জন্য মালিকপক্ষকে আহ্বান জানান।
তারা বিবৃতিতে জানায়, এ ওয়ান কর্তৃপক্ষ মৃত্যুর ভয় দেখিয়ে নয়জন নির্বাচিত শ্রমিক প্রতিনিধিকে কারখানা ত্যাগ করতে বাধ্য করেছে। এ ছাড়াও ২৪৬জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
অন্যদিকে বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা, শ্রম ঘন্টা, ওভার টাইম ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা কার্যকর করা হচ্ছে না এবং ম্যানেজমেন্টের তিন বাঙালী কর্মকর্তার অত্যাচারে শ্রমিকরা জর্জরিত। বারবার প্রতিকার চেয়েও সমাধান না পেয়ে শ্রমিরা বাধ্য হয়ে তাদের কাজ বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অবিলম্বে উল্লেখিত চিহ্নত কর্মকর্তাদের বহিস্কার, চাকুরিচ্যুত নির্বাচিত প্রতিনিধিসহ ২৫৫জন শ্রমিককে চাকুরিতে পূনর্বহাল এবং শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য এ ওয়ান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
